শ্রীঠাকুরের বাণী , 

কেন আইছেন কষ্ট কইরা ।

আমি তো আপনার ওই খানে আছি ই ।

চিত্রপট কথা কয় , কয়াইলে ।


জয় রাম     জয় গোবিন্দ ।

         সুপ্রভাত ।


বাংলাদেশের বিক্রমপুরের রাজবংশধর জগন্নাথ রায়কে 

ঠাকুর বলেছিলেন নিজেরই চিত্রপট দেখিয়ে-- -  

"কেন আইছেন কষ্ট কইরা । 

আমি ত আপনার ওইখানে আছিই ।  

" চিত্রপট নিয়ে যতীশ চন্দ্র সরকার বলেছেন ,

 ঠাকুরের বাণী - -" চিত্রপট কথা কয় , কয়াইলে । " 

আবার ঠাকুর চিত্রপট বসানো নিয়ে বলেছেন-- - 

" ওই ত চিলা কোঠায় ফালাইয়া থইছেন । 

সারাদিন কারো মুখ দেখনের উপায় নাই । "

" চিত্রপটের আবার গরম লাগবে কেন ? 

  ওটা ত কথা কয় না ? "

" চিত্রপটকে একটা নিমক দানিতে একটু চিনি ও ওষুধ 

খাওনের টাই গ্লাসে একটু জল দিলেই ত হইয়া 

গেল গুরু সেবা ? "

" হ রাখছেন না ? 

খুব ভালো জায়গায় থইছেন যত্ন কইরা চিত্রপটরে ? 

আলো বাতাস ডুকনের উপায় নাই । 

অন্ধকার একটা ছোট্ট কোঠায় মালখানায় চিত্রপট । "

প্রানের ঠাকুর সবার মাঝে তাঁর চিত্রপটের অধিষ্টান চান । 

যাতে সবাই তাঁকে চলাফেরায় সর্বত্র দেখতে পান আবার 

তিনিও সর্বদা আশ্রিতদের দিকে দৃষ্টি রাখতে পারেন ।

তাই ঠাকুরকে আলাদা মন্দির করে , 

বাড়ির চিলে কোঠায় উঠিয়ে রাখার কোনো যুক্তি নাই ।

 তাই তিনি সর্বদাই আশ্রিতদের চোখের সামনেই থাকতে চান । 


    জয় রাম ।


পরমেষ্ঠী গুরু শ্রীশ্রী রামঠাকুর

ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য

পৃষ্ঠা: ৪৯১ হইতে

Comments

Popular posts from this blog

"তুমি কিছু কর না, করতে পার না"—শ্রীশ্রী রামঠাকুরের এই বাণীর প্রকৃত অর্থ কী? | গুরু কৃপাহী কেবলম্